ভারতের নয়াদিল্লির ইন্ডিয়া গেটের কাছে ‘কর্তব্য পথ’-সংলগ্ন উদ্যানে সকালের ঘন ধোঁয়াশার মধ্যেই শরীরচর্চা করছেন কয়েকজন। ২৭ অক্টোবর ২০২৩
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এর ফলে দিল্লি-এনসিআর (জাতীয় রাজধানী অঞ্চল) এলাকায় শীতকালীন দূষণ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই দূষণ মোকাবিলায় একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক ‘কর্মপরিকল্পনা’ চূড়ান্ত করতে সোমবার একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
ভারতের কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, দিল্লির পরিবেশমন্ত্রী মণিন্দর সিরসা এবং বায়ুমান ব্যবস্থাপনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।সোমবার ঘোষিত পরিকল্পনায় বলা হয়েছে, ১ নভেম্বর থেকে রাজধানীর বাইরে নিবন্ধিত যেসব গাড়ি বিএস-সিক্স নির্গমন মানদণ্ড পূরণ করবে না, সেগুলোর দিল্লিতে প্রবেশে বিধিনিষেধ থাকবে।
এ ছাড়া শীতকালীন দূষণের এই সময়ে সরকারি ও বেসরকারি অফিসগুলোর ৫০ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।