চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ চালুর পর থেকেই পর্যটক ও সাধারণ মানুষের মধ্যে ট্রেনযাত্রা নিয়ে একধরনের স্বস্তি দেখা দিয়েছিল। সড়কপথের দীর্ঘ ভোগান্তি এড়িয়ে নিরাপদে কক্সবাজার যাতায়াতের ক্ষেত্রে নতুন এই রেলপথ দ্রুত জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে। তবে অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, চালুর পর থেকেই এই রেলপথে চলন্ত ট্রেনে বাইরে থেকে পাথর ও ইটের টুকরা নিক্ষেপ শুরু হয়।
গত দেড় বছরে ৫০টির বেশি নথিভুক্ত পাথর নিক্ষেপের ঘটনা এবং যাত্রীদের গুরুতর আহত হওয়ার চিত্র এই রেলপথের নিরাপত্তাহীনতা নিয়ে চরম উদ্বেগ তৈরি করেছে। প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় গত কয়েক মাসে ৯ বছর বয়সী শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক যাত্রীরা রক্তাক্ত হয়েছেন, কারও মাথা ফেটেছে তো কারও দাঁত ভেঙে গুঁড়িয়ে গেছে।
এমন পরিস্থিতিতে ট্রেনের জানালার কাচ ক্ষতিগ্রস্ত হওয়া কেবল আর্থিক ক্ষতি নয়, এটি যাত্রীদের সার্বক্ষণিক আতঙ্ক তৈরি করছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।