advertisement
advertisement

সুতি শার্টের যে স্টাইলগুলো চলছে এখন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
সুতি শার্টের যে স্টাইলগুলো চলছে এখন

বাইরে ঘোরাফেরার সময়েও পরতে পারেন আরামদায়ক শার্ট

advertisement

শার্ট বললে একসময় সিল্ক, সাটিনের মতো কাপড়ের কথাই মনে পড়ত বেশি। তবে আবহাওয়া ও পছন্দ বদলানোর সঙ্গে সঙ্গে সেই চিত্রও বদলাচ্ছে। এখন আরামদায়ক, নরম ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী কাপড়ের দিকে ঝুঁকছেন ক্রেতারা।

সেই জায়গায় সুতির শার্টও পাচ্ছে বাড়তি গুরুত্ব।ঢিলেঢালা ফুলেল নকশার শার্টপোশাকের ব্র্যান্ড অম্বরের স্বত্বাধিকারী শ্রাবণী রায় বলেন, ‘গরমের আবহাওয়ায় আরামের বিষয়টি এখন ক্রেতারা বেশি গুরুত্ব দিচ্ছেন, তাই সুতির শার্টের প্রতি আগ্রহও আগের তুলনায় বেড়েছে। আবহাওয়ার পাশাপাশি দামের বিষয়টিও আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করেছি।

তাই সবার সাধ্যের মধ্যে রাখার লক্ষ্যেই শার্টের দাম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।’অফিসে পরার উপযোগী সুতি শার্টপোশাকের ব্র্যান্ড ভার্গোর সিনিয়র ম্যানেজার (মার্কেটিং ও ই-কমার্স) বিদ্যুৎ চন্দ্র দাস বলেন, ‘আবহাওয়া ও তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রেতারা তুলনামূলকভাবে বেশি আরামদায়ক, নরম ও মসৃণ কাপড়ের পোশাকের দিকে ঝুঁকছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর