advertisement
advertisement

চরের ঘাস, নদীর স্রোত আর একপাল গরু


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
চরের ঘাস, নদীর স্রোত আর একপাল গরু

সারা দিন চরে ঘাস খাওয়ার পর ঘরে ফেরার প্রস্তুতি। নদের পানিতে নামানোর আগে গরুর পালটিকে নিয়ন্ত্রণে আনছেন মালিকেরা

advertisement

বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকা ঘেঁষে বয়ে গেছে বুখাইনগর নদ। প্রতিদিন সকালে সেই নদের ওপারে জেগে ওঠা চরে গরুর পাল নিয়ে যান স্থানীয় কৃষক ও খামারিরা। সারা দিন চরে গরুগুলো ঘাস খাওয়ার পর বিকেলে শুরু হয় ঘরে ফেরার পালা। তখন গরুগুলোকে নদের স্রোত ঠেলে সাঁতরে ওপারে ফিরতে হয়। আর নৌকায় চড়ে সেগুলোকে পথ দেখিয়ে আনেন মালিকেরা। নদী, চর আর জীবনসংগ্রামের এই চিত্র ধরা পড়েছে ছবিতে।সারা দিন চরে ঘাস খাওয়ার পর ঘরে ফেরার প্রস্তুতি।

নদের পানিতে নামানোর আগে গরুর পালটিকে নিয়ন্ত্রণে আনছেন মালিকেরামালিকের সংকেত পেয়ে তীরের সবুজ ছেড়ে একে একে বুখাইনগর নদের পানিতে নামছে গরুগুলোমালিকের নৌকার পাশ ঘেঁষে সাঁতরে নদী পার হচ্ছে গরুর দলনদীর স্রোত পেরিয়ে তীরের দিকে সাঁতরে চলেছে গরুর পালদীর্ঘ জলপথ পাড়ি দিয়ে ধীরে ধীরে তীরের কাছাকাছি পৌঁছে গেছে ক্লান্ত পশুর দলএবার একে একে ডাঙায় ওঠার পালামূল দল থেকে খানিকটা এগিয়ে গিয়ে আগেই তীরে পা রাখল কয়েকটি গরুজল ছেড়ে কাদা-মাটি মাড়িয়ে শক্ত ডাঙায় উঠছে দুটি গরুনদী পারাপার শেষ, এবার চেনা পথ ধরে খামারে ফেরার পালাপড়ন্ত বিকেলে সারি বেঁধে গরুর পাল নিয়ে বাড়ির পথ ধরেছেন স্থানীয় কৃষকেরা

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর