advertisement
advertisement

মরগান স্ট্যানলি সেলস অ্যান্ড ট্রেডিংয়ে নেবে ইন্টার্ন, কর্মস্থল প্যারিসে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ণ
মরগান স্ট্যানলি সেলস অ্যান্ড ট্রেডিংয়ে নেবে ইন্টার্ন,  কর্মস্থল প্যারিসে

ইন্টার্নশিপটি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে

advertisement

আন্তর্জাতিক আর্থিক খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মরগান স্ট্যানলি। প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড ট্রেডিং বিভাগে এ ইন্টার্নশিপের মাধ্যমে অংশগ্রহণকারীরা আর্থিক বাজার, লেনদেন এবং গ্রাহকসেবা–সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।ইন্টার্নশিপটি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে। এর মেয়াদ ছয় মাস। ২০২৭ সালের জানুয়ারি অথবা জুলাইয়ে কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

ইন্টার্নরা পূর্ণকালীন অ্যানালিস্টদের মতো বিভিন্ন দায়িত্ব পালনের সুযোগ পাবেন।অস্ট্রেলিয়ায় ডিপ্লোমা কোর্স বন্ধ, ভিসা কড়াকড়ির আগে শিক্ষার্থী টানতে নানা ছাড়যেসব কাজ করতে হবেইন্টার্নদের বিভিন্ন আর্থিক বিশ্লেষণ ও ব্যবসায়িক কার্যক্রমে অংশ নিতে হবে।

এর মধ্যে রয়েছে—–শেয়ারবাজারে বিনিয়োগের ধারণা ও প্রস্তাব তৈরি।–গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনায় নিয়োজিত সহকর্মীদের সঙ্গে কাজ করা।–মূল্য নির্ধারণসংক্রান্ত অনুরোধে সহায়তা করা এবং নতুন ব্যবসায়িক ধারণা তৈরি।–লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধাপে কাজ করা।কোন ডেস্কে দায়িত্ব দেওয়া হচ্ছে, তার ওপর ভিত্তি করে ইন্টার্নদের কাজের ধরন ও দায়িত্ব নির্ধারিত হবে।আবেদনের যোগ্যতাস্নাতক ডিগ্রি থাকতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর