স্পেন তারকা লামিনে ইয়ামাল
ওয়েম্বলিতে আগের ম্যাচে ইংল্যান্ডের জালে স্পেন গোল করেছিল ১০৪ সেকেন্ডে। সেভিয়ায় গতকাল রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম গোল করতে বিশ্ব চ্যাম্পিয়নদের সময় লেগেছে আরও কম—৭০ সেকেন্ড। তবে গোলদাতা সেই একই ব্যক্তি: লামিনে ইয়ামাল। আর ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলটি ইয়ামালের ক্যারিয়ারে দ্রুততম।বিশ্বকাপ জয়ের পর ঘরের মাঠে এটাই ছিল স্পেনের প্রথম ম্যাচ।
সেখানে ক্রোয়াটদের জালে ইয়ামালের ওই প্রথম গোলটির কল্যাণে দারুণ এক রেকর্ড গড়ে স্পেন। তাদের জাতীয় দলের ১০৬ বছরের ইতিহাসে টানা দুই ম্যাচে প্রথম দুই মিনিটের মধ্যে গোল করার ঘটনা এই প্রথম। পরে ৬৩ মিনিটে আরও ১টি গোল করেন ইয়ামাল। স্পেনের হয়ে ৩৫ ম্যাচে তাঁর গোল ১০টি। তবে এই গোলগুলোর মধ্যে ক্রোয়েশিয়ার জালে ইয়ামালের প্রথম গোলের মহিমা একটু অন্য রকম।
৭০ সেকেন্ডে করা সেই গোলে মোট ২৫ পাস খেলেছে স্পেন, ক্রোয়েশিয়া তখনো বলই ছুঁতে পারেনি!গোলের পর ইয়ামালের উদ্যা্পনইয়ামালের পরের গোলটির জন্য ক্রোয়েশিয়া গোলকিপার দমিনিক লিভাকোভিচ দুষতে পারেন তাঁর বার্সায় যোগ দেওয়ার সিদ্ধান্তকে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।