advertisement
advertisement

জেলা-উপজেলায় চালু হচ্ছে চাকরির নতুন ব্যবস্থা, যেভাবে পাবেন সব তথ্য


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
জেলা-উপজেলায় চালু হচ্ছে চাকরির নতুন ব্যবস্থা, যেভাবে পাবেন সব তথ্য

advertisement

কুড়িগ্রাম বা লালমনিরহাটের এক তরুণ নির্দিষ্ট কাজে দক্ষ। কিন্তু তাঁর এলাকায় কোন প্রতিষ্ঠানে সেই দক্ষতার কর্মী প্রয়োজন, সেই তথ্য তাঁর জানা নেই। আবার কোনো প্রতিষ্ঠানের কর্মী প্রয়োজন হলেও স্থানীয় দক্ষ তরুণদের তথ্য তাদের কাছে নেই। চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার এই দূরত্ব কমাতে জেলা ও উপজেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করতে যাচ্ছে সরকার।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথমে কয়েকটি নির্বাচিত জেলা ও উপজেলায় এর পরীক্ষামূলক (পাইলট) কার্যক্রম শুরু হবে। পাইলট কার্যক্রমের অভিজ্ঞতা পর্যালোচনা করে পর্যায়ক্রমে দেশের অন্য জেলা ও উপজেলায় এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।প্রথম ধাপে পাইলট কার্যক্রমসরকারের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর কথা বলা হয়েছে।

এর ধারাবাহিকতায় গত এপ্রিল মাসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এ বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর