সময়ের সঙ্গে যেন বেড়েই চলছে তাঁর আবেদন
নিজেকে নিজের মতো করে গ্রহণ করার কথাই বলেছেন শ্রাবন্তী। আর সেই আত্মবিশ্বাসের ছাপ যেন স্পষ্ট তাঁর সাম্প্রতিক সাজেও। রইল টালি সুন্দরীর নতুন বোল্ড লুকের বিস্তারিত ...টালিউডের পরিচিত মুখ শ্রাবন্তী চ্যাটার্জি। বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি। ২০০৭ সালে অভিনয়ে অভিষেকের পর একের পর এক সিনেমায় দেখা গেছে তাঁকে। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও বরাবরই নজর কাড়েন এই অভিনেত্রী।
৪০ ছুঁইছুঁই শ্রাবন্তীর নানা লুক দেখে বলতেই হয়, সময়ের সঙ্গে যেন বেড়েই চলছে তাঁর আবেদন।সময়ের সঙ্গে যেন বেড়েই চলছে তাঁর আবেদনসম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। ছবিগুলোর সঙ্গে লিখেছেন, ‘সৌন্দর্যের শুরু হয় সেই মুহূর্তে, যখন আপনি নিজেকে নিজের মতো করে গ্রহণ করার সিদ্ধান্ত নেন।’ ফ্যাশন ফটোশুটে অভিনেত্রীকে দেখা গেছে বোল্ড ও গ্ল্যামারাস ককটেল লুকে।
কালো ও ঝলমলে সিলভারের চমৎকার সমন্বয় ফুটে উঠেছে তাঁর লুকে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।