advertisement
advertisement

স্বাবলম্বী হতে পথ দেখান বদরগঞ্জের মোরশেদুল হক


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
স্বাবলম্বী হতে পথ দেখান বদরগঞ্জের মোরশেদুল হক

লিপি বেগম নিজ বাড়িতে সেলাই মেশিনে কাজ করছেন। দাঁড়িয়ে দেখছেন মোরশেদুল হক। সম্প্রতি রংপুরের বদরগঞ্জের রাধানগর মানসিংহপুর গ্রামে

advertisement

২০১৪ সালের মে মাসে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান লিপি বেগমের স্বামী জাকারিয়া রহমান। দিনমজুর স্বামীর মৃত্যুর পর তিন সন্তানকে নিয়ে অনেকটা অসহায় হয়ে পড়েন তিনি। কী করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। মানুষের সহায়তা পেতে বাধ্য হয়ে রাস্তায় দাঁড়াতে হয়েছিল তাঁকে।

লিপি বেগমের দুরবস্থার কথা পরিচিত একজনের মাধ্যমে জানতে পারেন বেসরকারি একটি উন্নয়ন সংস্থার কর্মকর্তা মোরশেদুল হক।এক যুগ আগে একদিন একটি সেলাই মেশিন কিনে লিপি বেগমের বাড়িতে হাজির হন মোরশেদুল। এর পরই নতুনভাবে বেঁচে থাকার পথ খুঁজে পান তিনি। সেলাই মেশিন পাওয়ার ১২ বছর পর এসে দেখা যাচ্ছে রংপুরের বদরগঞ্জের মানসিংহপুর গ্রামের লিপি বেগমের শণের ঘরে টিন লেগেছে। ঘরে টেলিভিশন ও ফ্রিজ আছে।

সেলাই মেশিন থেকে আয়ের টাকায় পাঁচটি গরু কিনেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর