advertisement
advertisement

আবারও হুমকির মুখে পড়তে পারে বাক্​স্বাধীনতা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
আবারও হুমকির মুখে পড়তে পারে বাক্​স্বাধীনতা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও এ আইনে গ্রেপ্তার সবার মুক্তি দাবিতে ছাত্র সমাবেশ।

advertisement

ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে বাক্​স্বাধীনতা হরণের স্মৃতি আমরা এখনো ভুলিনি। এ বাস্তবতায় সাইবার সুরক্ষা আইনের সংশোধনীর খসড়া আমাদের ‘আশঙ্কা’কে আরও বহুগুণ বৃদ্ধি করছে। সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়ে লিখেছেন সহুল আহমদবিগত আওয়ামী লীগ শাসনামলে ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে দেশ ও বিদেশের প্রায় সব মহল থেকে তীব্র প্রতিবাদ এসেছিল এবং বাক্​স্বাধীনতাকে কেন্দ্র করে সংগঠিত আন্দোলন গড়ে উঠেছিল।

এ আইনকে ব্যবহার করে নাগরিক অধিকার লঙ্ঘনের খতিয়ান বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে। ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে এ আইনের অধীন সাড়ে ৪ হাজারের বেশি ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছিল, যার মধ্যে একটা বড় অংশই ছিলেন রাজনীতিবিদ ও সাংবাদিক। স্কুলের শিক্ষার্থী, নিরক্ষর কৃষক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কার্টুনিস্ট, লেখক থেকে শুরু করে রাজনৈতিক কর্মী—বহু মানুষ এই নিপীড়নমূলক আইনের শিকার হন।

এ আইনের অধীন মামলার বেশির ভাগই করেছিলেন সরকারি দলের লোক ও রাষ্ট্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর