advertisement
advertisement

অলিম্পিয়াডে আশাভঙ্গ, দেশের দাবা নিয়ে নতুন উপলব্ধি নিয়াজ মোরশেদের


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
অলিম্পিয়াডে আশাভঙ্গ, দেশের দাবা নিয়ে নতুন উপলব্ধি নিয়াজ মোরশেদের

নিয়াজ মোরশেদ এখন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক

advertisement

গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের কাঁধে এখন দেশের দাবার ভবিষ্যৎ গড়ে তোলার নতুন ভার। গত ১৯ জুলাই বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার ২ মাসের মাথায় উজবেকিস্তানের সমরখন্দে ৪৬তম দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের ওপেন বিভাগে ফাহাদ-মনন রেজাদের সঙ্গী হয়েছিলেন তিনি।

২৭ সেপ্টম্বর শেষ হওয়া প্রতিযোগিতায় আশা ভঙ্গের হতাশা নিয়ে ফিরে এখন দেশের দাবায় আমূল পরিবর্তনের রূপরেখা সাজাতে চান নিয়াজ।জাতীয় দলের প্রথম ও দ্বিতীয় বোর্ডের খেলোয়াড়দের রেটিং ২৪০০-২৫০০-এ আনার ভাবনা আছে তাঁর। দলকে অলিম্পিয়াডে নিয়মিত ‘সেরা ৫০’-এ রাখতে চান।

সমরখন্দ থেকে নতুন চিন্তা নিয়ে ফেরা নিয়াজ গতকাল সন্ধ্যায় দাবা ফেডারেশন কার্যালয়ে বসে বলেন, ‘শুধু জাতীয় চ্যাম্পিয়নশিপ বা রুটিন কাজের পেছনে অর্থ বা সময় নষ্ট না করে ৪ থেকে ৬ বছর বয়স থেকেই শিশুদের তুলে আনতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর