মা-বাবাহারা মেয়েদের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেন আমরা বিএনপি পরিবারের সদস্যরা। দোহার, ঢাকা। ২ অক্টোবর ২০২৬
প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর ঢাকার দোহারের মা-বাবাহারা সেই পাঁচ মেয়ের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’–এর একটি প্রতিনিধিদল অসহায় পরিবারটির খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের হাতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দিয়েছে।আজ শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক।গত ২৯ সেপ্টেম্বর প্রথম আলো অনলাইনে ‘এক মাসের ব্যবধানে মা–বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভাবের সংসারে পাঁচ মেয়ের কী হবে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে সংসারের তীব্র অভাব–অনটনের কারণে কৃষক স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা করেন ফরিদা বেগম।
স্ত্রীর মৃত্যুর এক মাস পর ২৯ সেপ্টেম্বর দুপুরে তালাবদ্ধ বসতঘর থেকে স্বামী আবুল কালাম আজাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।