advertisement
advertisement

ময়মনসিংহে দুর্ঘটনা : মারা গেলেন এক পরিবারের চার প্রজন্মের চারজন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
ময়মনসিংহে দুর্ঘটনা : মারা গেলেন এক পরিবারের চার প্রজন্মের চারজন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় চায়না বেগমের স্বামী, শ্বাশুড়ি, মেয়ে ও নাতি নিহত হয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর আহাজারি। শুক্রবার রাতে

advertisement

পেশায় রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন প্রায় দুই দশক গাজীপুরের শ্রীপুরে পরিবার নিয়ে থাকেন। তাঁরা জামালপুরে গ্রামের বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে আজ শুক্রবার তিনি মা, মেয়ে ও নাতিকে নিয়ে গাজীপুরে ফিরছিলেন। কিন্তু পথে দুপুরে ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা মোফাজ্জলসহ তাঁর চার প্রজন্মের চারজন নিহত হয়েছেন।

ওই সড়ক দুর্ঘটনায় অটোরিকশাটির চালক এবং আরও এক দম্পতি নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তাঁর ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) ও মর্জিনার ছেলে মিনান (৫)।

নিহত ব্যক্তিদের মধ্যে আরও আছেন অটোরিকশাচালক সুজন আলী (৪৪); তিনি জামালপুর সদরের বীর গোবিন্দপুর গ্রামের আজর উদ্দিনের ছেলে এবং জামালপুর সদর উপজেলার বাদেচান্দি গ্রামের আকরাম আলী (৫১) ও তাঁর স্ত্রী মমতা বেগম (৩৯)।ময়মনসিংহ নগরের রহমতপুর বাইপাস সড়কের দাপুনিয়া হাড়গুজির পাড় এলাকায় আজ বেলা সোয়া একটার দিকে রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর