advertisement
advertisement

জলাশয়ের বর্জ্য তুলবে যন্ত্র, প্রাকৃতিক রঙে রাঙবে কাপড়


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
জলাশয়ের বর্জ্য তুলবে যন্ত্র, প্রাকৃতিক রঙে রাঙবে কাপড়

কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলায় জলাশয়ে ভাসমান বর্জ্য অপসারণের একটি প্রকল্প। টাউন হল মাঠ, কুমিল্লা। ২ অক্টোবর ২০২৬

advertisement

জলাশয়ে ভাসমান বর্জ্য সংগ্রহ করবে যন্ত্র। নৌযান পার হওয়ার সময় হাইড্রলিক প্রযুক্তিতে ওপরে উঠবে সেতুর পাটাতন। ব্যবহৃত চা-পাতা, হলুদ ও বিটরুট থেকে তৈরি হবে কাপড়ের রং। কুমিল্লায় আয়োজিত তিন দিনের কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলায় শিক্ষার্থীদের তৈরি এমন নানা প্রকল্প প্রদর্শন করা হচ্ছে।আজ শুক্রবার বিকেলে নগরের টাউন হল মাঠে মেলা ঘুরে এসব প্রকল্প দেখা যায়।

‘কারিগরি শিক্ষা ও উদ্ভাবনের মাধ্যমে দক্ষতা উন্নয়ন’-এ ধারণাকে সামনে রেখে ২ থেকে ৪ অক্টোবর এ মেলার আয়োজন করা হয়েছে। এতে কুমিল্লা জেলার কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে ২৫টি স্টলে শিক্ষার্থীদের তৈরি প্রযুক্তিনির্ভর প্রকল্প, উদ্ভাবনী মডেল ও ব্যবহারিক কাজ প্রদর্শন করা হচ্ছে।আলহাজ্ব আয়শা খাতুন পলিটেকনিক ইনস্টিটিউটের স্টলে দেখা যায় জলাশয়ে ভাসমান বর্জ্য অপসারণের একটি প্রকল্প।

শিক্ষার্থীদের তৈরি এ প্রকল্পের মাধ্যমে সমুদ্র, নদী, খাল, বিলসহ বিভিন্ন জলাশয়ে ভাসমান বর্জ্য সংগ্রহ করার পরিকল্পনা করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর