advertisement
advertisement

সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি হওয়া ঘণ্টা উদ্ধার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি হওয়া ঘণ্টা উদ্ধার

মোহাম্মদপুরের সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি হওয়ার ২৬ ঘণ্টা পর উদ্ধার করা হয় প্রায় ৭০ কেজি ওজনের পিতলের এই ঘণ্টা। ২ অক্টোবর, ২০২৬

advertisement

মোহাম্মদপুরের সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি হওয়ার ২৬ ঘণ্টা পর উদ্ধার করা হয় প্রায় ৭০ কেজি ওজনের পিতলের এই ঘণ্টা। ২ অক্টোবর, ২০২৬রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউর সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি হওয়ার ২৬ ঘণ্টা পর প্রায় ৭০ কেজি ওজনের একটি পিতলের ঘণ্টা অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি ডাস্টবিনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের বিপরীতে অবস্থিত সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দ্বিতীয় তলার খোলা জায়গায় ঘণ্টাটি রাখা ছিল। গত বুধবার দিবাগত রাত ১২টার পর কোনো এক সময় অজ্ঞাতপরিচয় চোরেরা সেটি নিয়ে যায়।

পরদিন ভোর সাড়ে চারটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর