advertisement
advertisement

ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়ার মৃত্যু


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়ার মৃত্যু

প্রতীকি ছবি

advertisement
ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ধরলা পোস্ট প্রতিবেদক: 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে সুমাইয়া আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সুমাইয়া আক্তার উপজেলার বড়ভিটা ইউনিয়নের বাঘখাওয়ার গ্রামের চর ধনিরাম এলাকার রহিজ আলীর মেয়ে। সে চর ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বিদ্যালয় ছুটির পর সহপাঠী ও বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের ধরলা নদীতে গোসল করতে যায় সুমাইয়া। গোসল শেষে অন্যরা বাড়ি ফিরে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে খোঁজাখুঁজি করে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।
ফুলবাড়ী থানার সেকেন্ড অফিসার শাহ আলমও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর