advertisement
advertisement

দীর্ঘ ২০ মাসের অপেক্ষার অবসান, ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি ঘোষণা হাসু আহ্বায়ক, মুকুল সদস্যসচিব


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
দীর্ঘ ২০ মাসের অপেক্ষার অবসান, ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি ঘোষণা হাসু আহ্বায়ক, মুকুল সদস্যসচিব

ছবি-সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট প্রতিবেদক : 
দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. শামসুজ্জামান হাসুকে আহ্বায়ক এবং আব্দুল মান্নান মুকুলকে সদস্যসচিব করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্যসচিব আলহাজ সোহেন হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক চিঠিতে ২০ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে লোকমান হোসেন সরকারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আরাবুর রহমান ও আরিফুর রহমানকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। দীর্ঘদিন পর কমিটি ঘোষণায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে কেন্দ্রীয়ভাবে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়। এরপর জেলার অন্যান্য উপজেলা কমিটি গঠন করা হলেও নানা জটিলতায় ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি গঠন আটকে ছিল। অবশেষে জেলা কমিটি গঠনের প্রায় ২০ মাস পর ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।
জেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ দিনের মধ্যে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে তা জেলা কমিটির কাছে জমা দিতে হবে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর