ফুলবাড়ী উপজেলা প্রশাসন স্কুলের পাঠদানের অনুমতি লাভ
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
ধরলা পোস্ট ডেস্ক:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসন স্কুল পাঠদানের অনুমতি পেয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের এ অনুমতি লাভের মধ্য দিয়ে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
‘উপজেলা প্রশাসন স্কুল, ফুলবাড়ী, কুড়িগ্রাম’ নামের এ প্রতিষ্ঠানটি স্থানীয় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি এলাকার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পাঠদানের অনুমতি পাওয়ায় উপজেলা প্রশাসন, ফুলবাড়ী এবং উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়টি পাঠদানের অনুমতি পেয়েছে। এ অর্জন প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত আনন্দের। ভবিষ্যতে বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ধরলা পোস্ট