advertisement
advertisement

কুড়িগ্রাম জেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি গঠন: দায়িত্বে সুমন-মুন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
কুড়িগ্রাম জেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি গঠন: দায়িত্বে সুমন-মুন

কুড়িগ্রাম জেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি গঠন: দায়িত্বে সুমন-মুন

advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি, ধরলা পোস্ট: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার নতুন আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ।
​অনুমোদিত নতুন এই কমিটিতে সুমন সরকারকে সভাপতি এবং মুন সরকারকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
​সংগঠনের কেন্দ্রীয় সংসদ আনুষ্ঠানিকভাবে এই জেলা কমিটির অনুমোদন প্রদান করে। কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে জানানো হয়েছে, সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত এবং শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ে সক্রিয় রাখতেই নতুন এই নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।
​দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সভাপতি সুমন সরকার ও সাধারণ সম্পাদক মুন সরকার ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে কুড়িগ্রামের সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষা পরিবেশের উন্নয়ন এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের নতুন দুই শীর্ষ নেতা।
​আগামী অল্প কিছুদিনের মধ্যেই পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় বরাবরে জমা দেওয়া হবে বলেও জেলা শাখা সূত্রে জানা গেছে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর