advertisement
advertisement

কুড়িগ্রামে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
কুড়িগ্রামে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

ছবি-ধরলা পোস্ট

advertisement
ধরলা পোস্ট মাল্টিমিডিয়া : 
কুড়িগ্রামের উলিপুরে এক কিশোরীকে ধর্ষণের মামলার প্রধান আসামি হৃদয় হাসান ওরফে রাকিবকে (১৯) ঢাকার দারুস সালাম এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় এসআরবির সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) (ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডেলটা হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিব কুড়িগ্রামের উলিপুর উপজেলার নন্দুনেফড়া গ্রামের রানু মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই কিশোরীর সঙ্গে রাকিবের প্রেমের সম্পর্ক ছিল। গত ৩০ জুন দেখা করার কথা বলে রাকিব তাঁকে কাজির মসজিদ হাফিজিয়া মাদ্রাসায় যেতে বলেন। সেখানে রাত ২টার দিকে মাদ্রাসার শিক্ষক ও মামলার অপর আসামি শহিদুল ইসলাম ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ সময় চিৎকার শুনে রাকিব সেখানে উপস্থিত হন। পরে ওই কিশোরীকে মাদ্রাসার অন্য একটি কক্ষে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর দাদা বাদী হয়ে উলিপুর থানায় ধর্ষণের মামলা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, রংপুরের সদর কোম্পানি এবং এসআরবি-৪, সিপিসি-২, মিরপুর ক্যাম্পের যৌথ দল ঢাকার দারুস সালাম থানাধীন ডেলটা হাসপাতালের সামনে অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর