মুসলিম নিধনে নেমেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার: পঞ্চগড় জাগপা নেতারা
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
ছবি-সংগৃহীত
পঞ্চগড় প্রতিনিধি ও ধরলা পোস্ট :
ভারতে মুসলমানদের উপর হামলা ও মসজিদ ভাংচুরের ঘটনায় পঞ্চগড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গনতান্ত্রিক পার্টি জাগপা। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের শেরে বাংলা পার্কে পঞ্চগড় জেলা জাগপা আয়োজনে “ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে” বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে পঞ্চগড় জাগপা নেতৃবৃন্দ বলেন, “আসাম থেকে দিল্লি গোটা ভারতে আজ নিপীড়ন ও আগ্রাসন চলছে। আসামে ১১০০ মুসলিম ঘর, দিল্লিতে ৬০০ মুসলিম ঘর ভেঙে দেওয়া হয়েছে। গোটা ভারত জুড়ে মসজিদ ভাঙা হচ্ছে, উত্তরখণ্ডে মাদ্রাসগুলোর সাপ্তাহিক ছুটি শুক্রবার বাতিল করা হয়েছে। নিজ দেশে সুপরিকল্পিতভাবে মুসলিম নিধনে নেমেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার।”
নেতৃবৃন্দ আরও বলেন, “ভারত সরকার আমাদের সম্প্রীতির সবক শিখায় আর নিজ ভূখণ্ডে মুসলিম নিধন করে। আমরা এই ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ ও রাষ্ট্রীয় নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
পঞ্চগড় জেলা জাগপা ছাত্রকাফেলা সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সহসভাপতি শামসুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারি, সদর উপজেলা সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: খোকন ইসলাম, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, বোদা উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আটোয়ারি উপজেলা সাংঠনিক সম্পাদক আব্দুর রহমান, তেতুলিয়া উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক আকবর হোসেন, জেলা যুব জাগপা সাধারণ সম্পাদক মোকসেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, জেলা ছাত্রকাফেলা সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস।