কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
ছবি-সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধি ও ধরলা পোস্ট :
কুড়িগ্রামের উলিপুরে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে বছিরন বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বছিরন বেওয়া ওই গ্রামের মৃত নছির উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রেললাইন পারাপারের সময় চিলমারীগামী রমনা লোকাল ট্রেনের নিচে কাটা পড়েন বছিরন বেওয়া। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।