advertisement
advertisement

রংপুরের পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে মূল অভিযুক্ত গ্রেপ্তার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
রংপুরের পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে মূল অভিযুক্ত গ্রেপ্তার

advertisement


ধরলা পোস্ট ডেস্ক:

রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পবিত্র কোরআন শরিফ ও ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে সৌরভ চন্দ্র মহন্ত (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৩টা ১০ মিনিটে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বেলাই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় জেলা পুলিশের ডিবি টিম এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার সৌরভ চন্দ্র মহন্ত রংপুরের পীরগঞ্জ উপজেলার চককরিম কাশিমপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বিশু মহন্ত এবং মায়ের নাম তরু বালা রানী।

পুলিশ সূত্রে জানা গেছে, সৌরভের টিকটক অ্যাকাউন্ট থেকে পবিত্র কোরআন শরিফ ও ইসলাম ধর্ম অবমাননাকর একটি ভিডিও পোস্ট করার অভিযোগ ওঠে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ওই পোস্ট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় পীরগঞ্জ থানায় ২৭ অক্টোবর ২০২৬ তারিখে মামলা করা হয়েছে। মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৫৩, ১৫৩এ, ২৯৫এ ও ২৯৮ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রংপুর জেলা পুলিশ।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর