advertisement
advertisement

কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, শ্রেষ্ঠ চালক হিসেবে পুরস্কৃত ৪ জন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, শ্রেষ্ঠ চালক হিসেবে পুরস্কৃত ৪ জন

ছবি-ধরলা পোস্ট

advertisement

কুড়িগ্রাম প্রতিনিধি : 

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও রোড শোর আয়োজন করা হয়। এ সময় চারজন চালককে শ্রেষ্ঠ চালক হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় মোটর-ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক নেতৃবৃন্দ, মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বিআরটিএর কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন বিআরটিএ কুড়িগ্রামের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নুর সাফা।

আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আনিচ উদ্দিন পিপিএম, ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম মোহাইমেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক নারায়ণ চন্দ্র, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান রাসেল, ট্যাংক-লরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আয়নাল হক এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মকবুল হোসেন প্রমুখ।বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যানবাহনের ফিটনেস নিশ্চিত করার পাশাপাশি চালকদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। একই সঙ্গে সড়কে চলাচলকারী সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

তাঁরা আরও বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলার বিকল্প নেই। এ জন্য নিয়মিত প্রচার-প্রচারণা চালানোর পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের দায়িত্বশীল আচরণে উদ্বুদ্ধ করতে হবে।আলোচনা সভা শেষে পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ চারজন চালককে শ্রেষ্ঠ চালকের পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ দেওয়া হয়। পরে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি রোড শো অনুষ্ঠিত হয়।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর