advertisement
advertisement

কাবুলের রাস্তায় ঝুলছিল ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের লাশ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
কাবুলের রাস্তায় ঝুলছিল ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের লাশ

১৯৯৬ সালের সেপ্টেম্বরের শেষ দিকে কাবুল দখল করে তালেবান

advertisement

একসময় আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। দেশের ক্ষমতার কেন্দ্রে থাকা সেই মানুষটিই জীবনের শেষ চার বছর কাটিয়েছেন কাবুলে অবস্থিত জাতিসংঘের একটি কম্পাউন্ডে। বাইরে যাওয়ার উপায় ছিল না, ভবিষ্যৎও ছিল অনিশ্চিত। ১৯৯৬ সালের ২৭ সেপ্টেম্বর রাতে কাবুল দখল করে তালেবান। সে রাতেই কাবুলে জাতিসংঘের স্থায়ী মিশনের কম্পাউন্ডে ঢুকে জোরপূর্বক তুলে নেওয়া হয় সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ ও তাঁর ভাইকে।

কয়েক ঘণ্টা পর কাবুলের কেন্দ্রস্থলে ল্যাম্পপোস্টে ঝুলতে দেখা যায় তাঁদের ক্ষতবিক্ষত মরদেহ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর