গ্রেপ্তার বিএনপি নেতা মো. আফজাল হোসেন। গতকাল রোববার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে
কুড়িগ্রামের উলিপুরে ৭৪টি ইয়াবা বড়িসহ এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর তাঁকে দলীয় পদসহ সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।গ্রেপ্তার আফজাল হোসেন (৪২) উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।
গতকাল রোববার দুপুরে ইউনিয়নের পুরোনো অনন্তপুর বাজার এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আফজাল হোসেনকে ৭৪টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।গ্রেপ্তারের পর গতকাল রাতে আফজাল হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়ার কথা জানিয়ে চিঠি দেয় উলিপুর উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী ও সদস্যসচিব হায়দার আলী মিঞা স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, মাদকসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তারের বিষয়টি দলের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।