ভবিষ্যৎ নিয়ে নিজের ইচ্ছার কথাগুলো কাগজে লিখে সাঁটিয়ে দিচ্ছে শিক্ষার্থীরা। সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে, ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ভবিষ্যতে সুযোগ পেলে অবশ্যই দুর্নীতিমুক্ত দেশ গড়ব। ভালো করে পড়াশোনা করে মা–বাবার গর্ব হবো। সৎ, দক্ষ ও সুনাগরিক হবো’—কথাগুলো লিখেছে কৃতী শিক্ষার্থী আমির হানজালা। আরেক শিক্ষার্থী জারা জোসি লিখেছে, ‘একজন সৎ মানুষ হতে চাই’।
একই সঙ্গে মায়ের সব স্বপ্ন পূরণ এবং নিজের লক্ষ্যে পৌঁছানোই এখন বড় উদ্দেশ্য বলে জারার লেখনিতে উঠে এসেছে।‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে দেশের ৬৪ জেলার কৃতী শিক্ষার্থীদের নিয়ে চলছে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব। এরই ধারাবাহিকতায় ঢাকা অঞ্চলের জিপিএ-৫ উৎসব চলছে আজ মঙ্গলবার। আগামীকাল বুধবারও এই উৎসব চলবে।
এ আয়োজনে চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।কাগজে নিজেদের মনের কথাগুলো লিখছে কৃতী শিক্ষার্থীরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।