ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিনেত্রী তানজিন তিশা। ২৯ সেপ্টেম্বর
প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন অভিনেত্রী তানজিন তিশা। আদালত তাঁর আবেদন মঞ্জুর করেছেন। ২৮ হাজার ৮০০ টাকা দামের শাড়ি নিয়ে এই মামলা হয়। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন বর্ধিতের আবেদন করেন তানজিন তিশা।
শুনানি শেষে আদালত তাঁর জামিন বর্ধিত করার আদেশ দেন।তানজিন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।আজ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। বেলা ১১টা ২৭ মিনিটে তানজিন তিশা আদালত প্রাঙ্গণে আসেন। পরে ১১টা ৪৫ মিনিটের দিকে আদালতে পৌঁছান তিনি। এর পাঁচ মিনিট পর শুনানি শুরু হয়।শুনানির শুরুতে তানজিন তিশা বেঞ্চে বসে ছিলেন।
পরে বাদীপক্ষের আইনজীবী তাঁকে কাঠগড়ায় দাঁড়ানোর কথা বললে তিনি সেখানে গিয়ে দাঁড়ান।তানজিন তিশার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খোরশেদ আলম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।