এলএনজি
নভেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতারএনার্জি। হরমুজ প্রণালি বন্ধ থাকায় সরবরাহব্যবস্থা ব্যাহত হচ্ছে, তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কারণে ইতালির বিদ্যুৎ ও জ্বালানি কোম্পানি এডিসনকে ডিসেম্বরের প্রথম ভাগ পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতারএনার্জি।গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থায় বিঘ্ন শুরু হয়।
তখন কাতারএনার্জি প্রথমবার ফোর্স মেজর বা অনিবার্য পরিস্থিতির কারণে সরবরাহ বন্ধের ঘোষণা দেয়। এরপর কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়েছে। খবর রয়টার্সেরকাতারএনার্জির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।ইরান যুদ্ধের কারণে যেসব দেশ সবচেয়ে বেশি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে, তার মধ্যে কাতার অন্যতম। রয়টার্সের হিসাব অনুযায়ী, আগস্টের শেষ নাগাদ দেশটির এলএনজি রপ্তানি ৯৬ শতাংশ কমে গেছে।
জ্বালানি তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান আইসিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কাতার মাত্র ১৮টি এলএনজি কার্গো রপ্তানি করতে পেরেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।