advertisement
advertisement

আদালত থেকে বের হয়ে তানজিন তিশা বললেন, ‘আরও পাঁচবারও যদি আসতে হয় আমি আসব’


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ
আদালত থেকে বের হয়ে তানজিন তিশা বললেন, ‘আরও পাঁচবারও যদি আসতে হয় আমি আসব’

তানজিন তিশা

advertisement

‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের নানা রকম স্টোরি থাকে। প্রতিদিনই কোনো না কোনো কিছু পোস্ট করতেই হয়। আমাদের ভালোবেসে অনেকেই অনেক কিছু উপহার দেয়। ভক্ত–সহকর্মীদের ভালোবাসা থেকেই সেগুলো নেওয়া হয়।

সেভাবেই একটি উপহার নিয়ে আমি বিপদে পড়ি।’ আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে বের হয়ে কথাগুলো বলেন অভিনেত্রী তানজিন তিশা।প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন অভিনেত্রী তানজিন তিশা। আদালত তাঁর আবেদন মঞ্জুর করেছেন।

২৮ হাজার ৮০০ টাকা দামের শাড়ি নিয়ে এই মামলা হয়।আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন বর্ধিতের আবেদন করেন তানজিন তিশা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর