তিনি ছিলেন মদিনার আলেম। সম্মান করে তাঁকে বলা হতো হিজরতের শহরের ইমাম। তাঁর বাবা আনাস। তিনি মদিনার ফিকহি ঐতিহ্যের প্রধান রূপকার এবং ইসলামের চার প্রধান মাজহাবের একটি ‘মালেকি মাজহাব’-এর প্রতিষ্ঠাতা।মদিনায় শৈশব ইমাম মালেকের পূর্ণ নাম মালেক ইবনে আনাস ইবনে মালেক ইবনে আবু আমের ইবনে আমর ইবনুল হারিস আল-আসবাহি আল-হিমইয়ারি। কুনিয়াত ‘আবু আবদুল্লাহ’।
বংশসূত্রে তিনি ইয়েমেনি বংশোদ্ভূত হিমইয়ারি গোত্রের সদস্য হলেও তাঁর পূর্বপুরুষেরা বহু আগে থেকেই মদিনায় বসতি স্থাপন করেছিলেন।জন্মসন নিয়ে ঐতিহাসিকদের মধ্যে সামান্য মতভেদ থাকলেও অধিকাংশের মতে তিনি ৯৩ হিজরি (৭১১-৭১২ খ্রিষ্টাব্দ) খলিফা ওয়ালিদ ইবনে আবদুল মালেকের শাসনামলে মদিনায় জন্মগ্রহণ করেন। (ইমাম নববি, তাহজিবুল আসমা ওয়াল লুগাত, ২/৭৫-৭৯, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত)তাঁর পারিবারিক পরিমণ্ডলও ছিল ইলমচর্চায় সমৃদ্ধ।
দাদা মালেক ইবনে আবু আমের একজন বিশিষ্ট তাবেয়ি ছিলেন, যিনি খলিফা ওমর, ওসমান ও আয়েশা (রা.)-এর মতো শীর্ষ সাহাবিদের থেকে ইলম গ্রহণ করেন এবং খলিফা ওসমানের যুগে কোরআনের প্রামাণ্য মুসহাফ সংকলন কমিটির সদস্যও ছিলেন।তাঁর চাচা নাফে ইবনে মালেক এবং আবু সুহাইলও হাদিস বর্ণনায় পরিচিত ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।