আপাতদৃষ্টিতে কষ্ট মনে হলেও চার-পাঁচতলা সিঁড়ি বেয়ে ওঠা শরীর সুস্থ রাখার দারুণ উপায়
স্কুল, কলেজ শেষে সারা দিন পর শরীর ক্লান্ত হয়ে পড়ে। তখন বাসায় ফিরে সিঁড়ির সামনে দাঁড়ালে খারাপ লাগা স্বাভাবিক। লিফট না থাকলে চার-পাঁচতলায় উঠতে দম বের হয়ে যায়। তবে প্রতিদিনের এই ওঠানামার একটি ভালো দিক আছে। আপাতদৃষ্টিতে কষ্ট মনে হলেও চার-পাঁচতলা সিঁড়ি বেয়ে ওঠা শরীর সুস্থ রাখার দারুণ উপায়।
নিয়মিত সিঁড়ি ব্যবহার করলে শরীরের কী লাভ হয়?সিঁড়ি নাকি লিফট?যুক্তরাজ্যের একটি সাম্প্রতিক গবেষণায় লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নরফোক অ্যান্ড নরউইচ ইউনিভার্সিটি হাসপাতাল ও ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার গবেষকেরা ৪ লাখ ৮০ হাজারের বেশি মানুষের তথ্য থেকে একটি গবেষণা করেন। গবেষণায় দেখা গেছে, যাঁরা নিয়মিত সিঁড়ি ব্যবহার করেন, তাঁদের হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কম।
গবেষণাটি ‘আমেরিকান জার্নাল অব কার্ডিওভাসকুলার ড্রাগস’-এ প্রকাশিত হয়েছে।যাঁরা নিয়মিত সিঁড়ি বেয়ে ওঠেন, তাঁদের হৃদ্রোগে মারা যাওয়ার ঝুঁকি ৩৯ শতাংশ কম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।