নরওয়ের বিপক্ষে মাঠে নামার সুযোগ হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর
ক্রিস্টিয়ানো রোনালদোকে পর্তুগালের একাদশে না দেখা এখন আর খুব বড় ঘটনা নয়। কিন্তু বেঞ্চে বসিয়ে রাখার পরও পুরো ৯০ মিনিট মাঠে না নামানো? ১৮ বছর পর আবার এমন কিছু দেখল পর্তুগাল।রোববার নরওয়ের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে ৪১ বছর বয়সী রোনালদোকে একাদশে রাখেননি কোচ জর্জ জেসুস। ম্যাচের শেষ দিকে তাঁকে ওয়ার্মআপ করতেও দেখা যায়। মনে হচ্ছিল, কিছুক্ষণের জন্য হলেও মাঠে নামবেন পর্তুগালের অধিনায়ক।
কিন্তু শেষ পর্যন্ত পুরো ম্যাচই বেঞ্চে কাটিয়েছেন তিনি। তাঁকে ছাড়া পর্তুগাল জিতেছে ২–১ গোলে। আর জয়সূচক গোলটি করেছেন তাঁরই জায়গায় খেলা গনসালো রামোস।পর্তুগালের হয়ে কোনো অফিশিয়াল ম্যাচে রোনালদো পুরোটা সময় বেঞ্চে বসে ছিলেন সর্বশেষ ২০০৮ সালের ইউরোয়। ১৫ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। এর আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল পর্তুগাল।
তৎকালীন কোচ লুইস ফেলিপে স্কলারি তাই তাই বেশ কিছু পরিবর্তন এনেছিলেন সুইসদের বিপক্ষে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।