advertisement
advertisement

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, বিপিএম।

advertisement

‘রূপান্তর, প্রবৃদ্ধি ও স্থায়িত্ব’—এই প্রতিপাদ্য সামনে রেখে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। গত শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে আধুনিক, গ্রাহককেন্দ্রিক, দায়িত্বশীল ও টেকসই ব্যাংকিংয়ের মাধ্যমে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ব্যাংকটি।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এতে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, শেয়ারহোল্ডার, করপোরেট গ্রাহক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।স্বাগত বক্তব্যে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘রূপান্তর, প্রবৃদ্ধি ও স্থায়িত্ব’ শুধু প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য নয়; বরং ব্যাংকের ভবিষ্যতের কৌশলগত অঙ্গীকার।

তিনি আরও বলেন, কমিউনিটি ব্যাংকের রূপান্তর শুধু প্রযুক্তিগত পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর