advertisement
advertisement

মুম্বাই পুলিশের অনুমতি মেলেনি, ‘জেল ভরো’ আন্দোলনের ডাক তেলাপোকাদের


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
মুম্বাই পুলিশের অনুমতি মেলেনি, ‘জেল ভরো’ আন্দোলনের ডাক তেলাপোকাদের

ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দিপকে

advertisement

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে আন্দোলনের ডাক দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) মুম্বাই পুলিশের অনুমতি পায়নি। ২ অক্টোবর মুম্বাইয়ের শিবাজি পার্কে গণবিক্ষোভের ডাক দিলেও সিজেপি জমায়েত করার অনুমতি পেল না। তাদের জানানো হয়েছে, শিবাজি পার্কে বিক্ষোভ আন্দোলন করা যায় না। সিজেপি নেতা অভিজিৎ দিপকে রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, অনুমতি না মেলায় তাঁরা ওই দিন জেল ভরো আন্দোলন করবেন।

গ্রেপ্তার হবেন। তিনি বলেছেন, ‘দেখব, মুম্বাইয়ের জেলে কত জায়গা রয়েছে।’মুম্বাই পুলিশ ছাড়াও গত রোববার সিজেপি জোড়া ধাক্কা খেয়েছে আসামে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যে ‘স্কুল ঠিক করো’ অভিযানে অংশ নিতে গেলে সিজেপি নেতা আশুতোষ রাঙ্কাকে রোববার গ্রেপ্তার করা হয়। তাঁর সঙ্গে আটক করা হয় সিজেপির স্থানীয় বহু নেতাকেও।

আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তারের খবর পাওয়ার পর অভিজিৎ দিপকে জানিয়েছিলেন, রাঙ্কাকে মুক্তি না দিলে সোমবার অন্য সঙ্গীদের নিয়ে তিনি নিজেই আসামে যাবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর