মেয়ে সামিয়া আক্তার (ওপর থেকে বাঁয়ে), ছেলে সজীব হোসেন ও সামিন হোসেনের সঙ্গে হেলাল উদ্দিন শিকদার (নিচে ডানে)
কুমিল্লার হোমনা উপজেলা থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হেলাল উদ্দিন শিকদারের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই দুর্ঘটনার চার দিন পর আজ সোমবার বেলা একটার দিকে সোনারগাঁ উপজেলার হোটকোপা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।সোনারগাঁ থানার পুলিশ ও নারায়ণগঞ্জের ডুবুরি দল যৌথভাবে মরদেহটি উদ্ধার করে।
বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রঞ্জন কুমার মালো এবং হেলালের ছোট ভাই দুলাল মিয়া শিকদার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।নারায়ণগঞ্জে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধারএর আগে গত বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজারের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে ঝোড়ো বাতাসে ট্রলারটি ডুবে যায়। ঘটনার দিন হেলালের স্ত্রী শিরিনা আক্তারের (৪৫) ফুফাতো বোন রায়েসা বেগমের (৪০) মরদেহ উদ্ধার করা হয়।
গত শনিবার ভোরে হেলালের বড় ছেলে সজীব হোসেন (২৪), ছোট ছেলে সামিন হোসেন (৫) ও মেয়ে সামিয়া আক্তারের (১৭) মরদেহ উদ্ধার করা হয়।সজীব ও সামিনের মরদেহ হোমনার শ্রীমদ্দি গ্রামের সামাজিক কবরস্থানে এবং সামিয়ার মরদেহ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর গ্রামে তাঁর স্বামীর বাড়িতে দাফন করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।