advertisement
advertisement

ভেরিফিকেশনে বাদ পড়া বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদের নাম উঠল তালিকায়


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
ভেরিফিকেশনে বাদ পড়া বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদের নাম উঠল তালিকায়

মো. জাহিদ হাসান

advertisement

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের তালিকায় পিরোজপুরের মঠবাড়িয়ার বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদ হাসানের নাম প্রকাশিত হয়েছে। আজ সোমবার সকালে পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় নিজের নাম দেখতে পান তিনি।গত শনিবার প্রথম আলো অনলাইনে ‘উপজেলায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ৮৩ জনের মধ্যে ৫৪তম, ভেরিফিকেশনে বাদ বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

এরপর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। মঠবাড়িয়া উপজেলায় সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত ৮৩ জনের মধ্যে জাহিদের (২৮) মেধাক্রম ছিল ৫৪তম। বিশেষ চাহিদাসম্পন্ন কোটাতেও আবেদন করেছিলেন তিনি।চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন জাহিদ ও তাঁর পরিবারের সদস্যরা।

তাঁর অভিযোগ ছিল, পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভেরিফিকেশনে তাঁকে বাদ দেওয়া হয়েছিল।নিয়োগপত্রের তথ্য জানতে আজ সোমবার সকালে জাহিদ পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্দেশে রওনা হন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর