হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে শিশু
দেশে হাম পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর সকাল পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ জনের। সব মিলিয়ে হামে মৃত্যুর সংখ্যা হয়েছে ১ হাজার ৯৯।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ২১৪ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৯৬ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট হামের উপসর্গে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৫৫। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২১ হাজার ৩০৮ জন।
এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছে ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন।গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ঢাকায়—৪৫২ জন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।