দেশি কমিক কনে স্বেচ্ছাসেবক ও অতিথিরা
মার্ভেল, ডিসি, অ্যানিমে, মাঙ্গা কিংবা হলিউডের চরিত্র ও গল্পে আমরা মুগ্ধ হই। এসব নিয়ে উৎসবও হয়। কিন্তু আমাদের নিজেদের গল্প, কমিক, শিল্পী, অ্যানিমেটর, ইলাস্ট্রেটর, গেম ও চরিত্রগুলো কোথায়? এই প্রশ্ন থেকেই যেন নতুন করে শুরু হলো বাংলাদেশের কমিককে ঘিরে একটি আয়োজন। দেশি কমিক কন ঢাকা ২০২৬।২৫ সেপ্টেম্বর ঢাকার টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের অর্কিড হলে অনুষ্ঠিত হয় দেশি কমিক কন।
দিনব্যাপী এই আয়োজনে অংশ নেয় বাংলাদেশের কমিক নির্মাতা, প্রকাশক, শিল্পী, অ্যানিমেটর, স্টুডিও, পারফর্মার, বিক্রেতা ও কমিকপ্রেমীরা। উদ্দেশ্য ছিল কমিক নিয়ে কথা বলা, পাশাপাশি দেশের নিজস্ব কমিক ও সৃজনশীল সংস্কৃতিকে দর্শকের সামনে তুলে ধরা এবং কমিকের সঙ্গে যুক্ত মানুষদের একসঙ্গে হওয়ার একটি জায়গা তৈরি করা।আয়োজনে ছিল বাংলাদেশের পরিচিত কয়েকটি কমিক প্ল্যাটফর্মের স্টল।
উন্মাদ ম্যাগাজিন, ঢাকা কমিকস, কার্টুন পিপল, বুম কমিকস, কিশোর আলোসহ বিভিন্ন প্রকাশনা ও প্রতিষ্ঠান এখানে নিজেদের কাজ তুলে ধরেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।