advertisement
advertisement

বলিউড অভিনেতা দিনো মোরিয়া গ্রেপ্তার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
বলিউড অভিনেতা দিনো মোরিয়া গ্রেপ্তার

দিনো মোরিয়া। অভিনেতার ফেসবুক থেকে

advertisement

গত বছর ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিনো মোরিয়ার বাড়িতে ১৪ ঘণ্টা তল্লাশি চালিয়েছিল। এরপর একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার মুম্বাইয়ের মিঠি নদীর পলি অপসারণ প্রকল্পে আর্থিক অনিয়মের মামলায় বলিউড অভিনেতা দিনো মোরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজ শুক্রবার, ২ অক্টোবর মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ) দিনোকে গ্রেপ্তার করেছে।

বান্দ্রার বাসভবনে প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে হেফাজতে নেওয়া হয়। মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কারের বিভিন্ন চুক্তিতে আর্থিক অনিয়মের অভিযোগে মামলাটি করা হয়।তদন্তকারীদের অভিযোগ, দরপত্রে কারসাজি, অতিরিক্ত খরচ দেখানো ও ভুয়া বিল তৈরির কারণে স্থানীয় বৃহন্মুম্বাই পৌরসভার (বিএমসি) প্রায় ৬৫ কোটি ৫৪ লাখ রুপি ক্ষতি হয়েছে।

কাজের চুক্তি কীভাবে দেওয়া হয়েছিল, অর্থ কোথায় গেছে এবং এসব অনিয়মে কার কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখছে ইওডব্লিউ।মামলার অন্যতম অভিযুক্ত কেতন কদমের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে তদন্তে দিনোর নাম উঠে আসে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর