advertisement
advertisement

চিকিৎসক দেখাতে গিয়ে ভবনের ছাদের দরজা আটকে অস্বাভাবিক আচরণ, উদ্ধার করল ফায়ার সার্ভিস


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ
চিকিৎসক দেখাতে গিয়ে ভবনের ছাদের দরজা আটকে অস্বাভাবিক আচরণ, উদ্ধার করল ফায়ার সার্ভিস

নাসিম উদ্দিনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। জুড়ী, মৌলভীবাজার, ২ অক্টোবর ২০২৬

advertisement

নাসিম উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে নিয়ে চিকিৎসকের চেম্বারে যান স্বজনেরা। চেম্বারে প্রবেশের আগেই তিনি পালিয়ে পাশের একটি তিনতলা ভবনের ছাদে উঠে দরজা আটকে দেন। এরপর অস্বাভাবিক আচরণ শুরু করলে ভবনের মালিকসহ স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন।আজ শুক্রবার বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের ডাকবাংলো সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।স্বজনেরা জানান, বছর দেড়েক আগে নাসিম উদ্দিনের বসতঘর আগুনে পুড়ে যায়। ওই সময় পরিবারের অন্য সদস্যরা বেরিয়ে পড়লেও তিনি ঘরের শৌচাগারে ঢুকে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঝুঁকি নিয়ে তাঁকে উদ্ধার করেন।নাসিম উদ্দিন জুড়ীর সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নাসিম উদ্দিন বেশ কিছু দিন ধরে মানসিক রোগে ভুগছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর