advertisement
advertisement

প্রেম করছেন নানা, প্রেমিক কে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
প্রেম করছেন নানা, প্রেমিক কে

অভিনেত্রী নানা

advertisement

পর্দায় প্রেমের গল্পে অভিনয় করেছেন কোরীয় অভিনেত্রী নানা। এবার বাস্তব জীবনেও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দক্ষিণ কোরিয়ার এই অভিনেত্রী। তাঁর প্রেমিক সাবেক বিগব্যাং সদস্য ও অভিনেতা টি ও পি। শুক্রবার দুজনের প্রেমের সম্পর্কের খবর নিশ্চিত করেছে তাঁদের এজেন্সি।নানার এজেন্সি স্যাবলাইম জানিয়েছে, মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় টি ও পির সঙ্গে তাঁর পরিচয় হয়।

পরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।টি ও পির এজেন্সি টপ স্পট পিকচার্সও তাঁদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছে। এজেন্সির ভাষ্য অনুযায়ী, দুজনের প্রেমের সম্পর্ক শুরু হয়েছে এ বছরের জুনের দিকে।অভিনেত্রী নানাটি ও পির একক গান ‘স্টুডিও৫৪’-এর মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা যায় দুজনকে। সেখানে টি ও পির সঙ্গে অভিনয় করেছেন নানা। মিউজিক ভিডিওর শুটিং থেকেই তাঁদের পরিচয়।

এরপর সেই সম্পর্ক গড়িয়েছে প্রেমে।প্রেমের খবর প্রকাশ্যে আসার পর নানার পুরোনো কিছু মন্তব্যও নতুন করে আলোচনায় এসেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর