advertisement
advertisement

লিপইয়ার কি সত্যিই চার বছর পরপর আসে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ২:০২ অপরাহ্ণ
লিপইয়ার কি সত্যিই চার বছর পরপর আসে

advertisement

তুমি নিশ্চয়ই জানো, চার বছর পরপর একটা লিপইয়ার আসে, আর ফেব্রুয়ারি মাসে ২৯ দিন হয়। ছোটবেলা থেকে এই নিয়ম আমরা মুখস্থ করে ফেলেছি। ৪ দিয়ে ভাগ করা যায় মানেই লিপইয়ার। ২০২০, ২০২৪, ২০২৮ সব ঠিকঠাক মিলে যাচ্ছে।কিন্তু একটা প্রশ্ন করি। ১৯০০ সাল কি লিপইয়ার ছিল? ১৯০০-কে ৪ দিয়ে ভাগ করলে ৪৭৫ পাওয়া যায়, নিঃশেষে ভাগ হয়ে যায়। তাহলে তো ১৯০০ লিপইয়ার হওয়ার কথা। কিন্তু বাস্তবে ১৯০০ সালে ফেব্রুয়ারিতে ২৮ দিনই ছিল!

অথচ ২০০০ সাল, যেটাও ৪ দিয়ে ভাগ করা যায়, সেটা ঠিকই লিপইয়ার ছিল। তাহলে নিয়মটা কী দাঁড়াল? আসল নিয়ম হলো:∎ কোনো বছর ৪ দিয়ে ভাগ করা গেলে, সেটা সাধারণত লিপইয়ার।∎ কিন্তু যদি সেই বছর ১০০ দিয়েও ভাগ করা যায়, তাহলে সেটা লিপইয়ার নয়—যদি না সেটা আবার ৪০০ দিয়েও ভাগ করা যায়।তার মানে, ১৯০০ (১০০ দিয়ে ভাগ যায়, কিন্তু ৪০০ দিয়ে যায় না) লিপইয়ার নয়। কিন্তু ২০০০ (৪০০ দিয়ে ভাগ করা যায়) ঠিকই লিপইয়ার।

এই ‘শতাব্দী ব্যতিক্রম’ নিয়মটার কথা আমরা কজনই–বা খেয়াল করি?কেন এই ঝামেলা?আসল রহস্যটা লুকিয়ে আছে একটা সংখ্যায়—পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ঠিক কত সময় নেয়, তার মধ্যে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর