advertisement
advertisement

লিটন বললেন, ‘আমরা ভালো করিনি’


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ
লিটন বললেন, ‘আমরা ভালো করিনি’

এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস

advertisement

পাকিস্তানের কাছে সেমিফাইনাল হারের পর এশিয়ান গেমসে বাংলাদেশের একমাত্র আশা ছিল ব্রোঞ্জ জেতা। কিন্তু আজ ব্রোঞ্জ জেতার লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে গেছে বাংলাদেশ। আইচি–নাগোয়ায় এবারের এশিয়ান গেমসে উশুতে পাওয়া ব্রোঞ্জই বাংলাদেশের একমাত্র প্রাপ্তি। কোরোগি স্পোর্টস পার্কে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৫ রান তাড়া করতে নেমে ১০২ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। এমন হারের ব্যাখ্যা কী?

ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস বলে দিলেন সোজাসাপটাই, ‘হারের ব্যাখ্যা, আমরা ভালো ক্রিকেট খেলিনি।’শ্রীলঙ্কাকে শুরুতেই চাপে ফেলেছিল বাংলাদেশ। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে তাদের রান ছিল ৫১। সেখান থেকে থারিন্দু রত্নায়েকের ৩২ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংসে শ্রীলঙ্কা তুলে ফেলে ১৬৫ রান। ম্যাচ শেষে এই লঙ্কান ব্যাটসম্যানকেই কৃতিত্ব দিয়েছেন লিটন, ‘সে অসাধারণ ব্যাটিং করেছে। আমাদের বোলারদের কোনো ক্লু ছিল না যে কীভাবে ঘুরে দাঁড়াবে।

কৃতিত্ব তাকে দিতেই হয় যে অসাধারণ ইনিংস খেলেছে।’শেষ দিকে বোলিংয়ে নিয়ন্ত্রণ রাখতে পারেনি বাংলাদেশএশিয়ান গেমসে এবার সোনা জয়ের স্বপ্ন নিয়ে গিয়েছিল বাংলাদেশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর