advertisement
advertisement

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার 
ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান। ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ট্রাম্পের আয়োজনে নৈশভোজে অংশ নেন তাঁরা। আজ শনিবার ছবিটি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান। ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ট্রাম্পের আয়োজনে নৈশভোজে অংশ নেন তাঁরা। আজ শনিবার ছবিটি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

আজ শনিবার ছবিটি প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী প্রথম আলোকে ছবিটির সত্যতা নিশ্চিত করেছেন। ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও জুবাইদা রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে যোগ দেওয়া বিশ্বনেতা ও তাঁদের স্বামী–স্ত্রীদের সম্মানে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এই নৈশভোজের আয়োজন করেন। গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে নৈশভোজটি অনুষ্ঠিত হয়।

সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে তখন নিউইয়র্কে ছিলেন তারেক রহমান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর