advertisement
advertisement

প্রাথমিক শিক্ষকদের পদায়নের তারিখ পরিবর্তন, ৪ অক্টোবর শুরু পরিচিতি পর্ব


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
প্রাথমিক শিক্ষকদের পদায়নের তারিখ পরিবর্তন, ৪ অক্টোবর শুরু পরিচিতি পর্ব

মানিকগঞ্জের চর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের সময় শিক্ষার্থীদের বানরুটি দিচ্ছেন এক শিক্ষক

advertisement

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীদের পদায়নের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল ৪ অক্টোবর পদায়নের কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১১ অক্টোবর শিক্ষকদের চূড়ান্ত পদায়ন করা হবে।দীর্ঘ লড়াই–সংগ্রাম ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে ১ অক্টোবর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে যোগদান সম্পন্ন করেন।

পদায়নের তারিখ পেছালেও ৪ অক্টোবর শুরু হচ্ছে নতুন শিক্ষকদের পাঁচ দিনব্যাপী পরিচিতি পর্ব বা ওরিয়েন্টেশন।

৮ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিশ্চিত করেছে।৫১তম বিসিএস: নম্বর বণ্টন ও পরীক্ষাসংক্রান্ত যে যে তথ্য জানা দরকার৪ অক্টোবর থেকে ওরিয়েন্টেশন পদায়নের নতুন সিদ্ধান্ত ও প্রশিক্ষণ সূচির বিষয়ে দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিকী বলেন, ‘পদায়নের তারিখ পরিবর্তিত হয়ে নতুন করে ১১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর