লিকুইড মেটালে তৈরি ক্যাভিয়ারের আইফোন ডুও
অ্যাপলের নতুন ভাঁজযোগ্য আইফোন ডুও বাজারে আসার পর এর দাম নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আলোচনা চলছে। যুক্তরাজ্যের বাজারে ফোনটির দাম এক হাজার ৯৯৯ থেকে তিন হাজার ১৯৯ পাউন্ড (দুই হাজার ৬৪০ থেকে চার হাজার ১২৬ ডলার)। তবে অ্যাপলের তৈরি এই ফোনের বিশেষ সংস্করণ কিনতে গুনতে হবে আরও অনেক বেশি অর্থ। বিলাসবহুল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যাভিয়ার আইফোন ডুওর ‘লিকুইড মেটাল’ নামে একটি বিশেষ সংস্করণ তৈরি করেছে।
এর সর্বোচ্চ দাম ২১ হাজার ৩৪০ ডলার।‘লিকুইড মেটাল’ সংস্করণটি তৈরি করা হয়েছে স্টার্লিং সিলভার দিয়ে। ফোনটির বাইরের অংশে দেওয়া হয়েছে আয়নার মতো চকচকে পলিশ। ক্যাভিয়ার জানিয়েছে, আইফোন ডুও ভাঁজ খোলার সময় ফোনটির আকৃতিতে যে পরিবর্তন দেখা যায়, সেটিই এই বিশেষ সংস্করণের নকশার মূল অনুপ্রেরণা। ক্যাভিয়ারের নকশায় আইফোন ডুওর ভাঁজযোগ্য কাঠামোকে একটি ধাতব ভাস্কর্যের মতো তুলে ধরা হয়েছে।
ফোনটির কাঠামোতে ব্যবহার করা হয়েছে প্রবহমান রেখা, যা এর আকৃতিতে গতিশীলতার অনুভূতি তৈরি করে।প্রতিষ্ঠানটির মতে, ফোনটি ভাঁজ খোলা বা বন্ধ করার সময় এর পৃষ্ঠের নকশাতেও পরিবর্তনের অনুভূতি তৈরি হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।