advertisement
advertisement

জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ
জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

advertisement
জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

ধরলা পোস্ট ডেস্ক

জামালপুরের দেওয়ানগঞ্জে এক কিশোরী শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া নামে এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচণ্ডী গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া এলাকার একটি জামে মসজিদে ইমামতি ও শিক্ষকতা করতেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হকের বরাত দিয়ে জানা যায়, ওই মসজিদে আরবি পড়তে যেত কিশোরীটি। অভিযোগ অনুযায়ী, অন্য শিক্ষার্থীদের ছুটি দেওয়ার পর তাকে মসজিদে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করানো হতো। এ সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে ২৮ নভেম্বর এবং ১ ও ২ ডিসেম্বর তাকে ধর্ষণ করেন মুছা মিয়া।

বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারলে ওই বছরের ৮ ডিসেম্বর কিশোরীর মা দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, তদন্ত শেষে ২০২১ সালের ৫ মে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেয়। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় ঘোষণা করেন।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর