advertisement
advertisement

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবি’র ভারতীয় কসমেটিকস ও গরু আটক


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবি’র  ভারতীয় কসমেটিকস ও গরু আটক

ছবি-সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট ডেস্ক : 
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ও ঝাংগী সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস ও গরু আটক করেছে। 
বিজিবি জানায়  ২৪ অক্টোবর শনিবার  রাতে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর খারিজা জোংড়া বিওপি’র টহলদল সীমান্ত হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়ভিটা নামক স্থানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ৪৫৯ পিস  পন্ডস ফেসওয়াস ও ১টি অটো ভ্যান আটক করে। এছাড়াও  ২৫ অক্টোবর রোববার  ভোরে  ঝালংগী বিওপি’র বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঝাকুয়ারবাড়ি নামক স্থানে অভিযান চালিয়ে  মালিকবিহীন অবস্থায় ৩টি ভারতীয় গরু আটক করে। আটককৃত মালামালের আনুমানিক  মূল্য- ৩,৮০,৫৭০/- টাকা।
সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। বিজিবি অধিনায়ক তিস্তা ব্যাটালিয়ন নিশ্চিত করেছেন।
.
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর