advertisement
advertisement

কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি সংগৃহীত

advertisement


ধলা পোস্ট ডেস্ক :

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে ফিরে আসে। পরে প্রেসক্লাবের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, দৈনিক বাংলার মানুষ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, দীপ্ত টেলিভিশনের ইউনুছ আলী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, এনটিভির হাসিবুর রহমান হাসিব, ৭১ টিভির রাজু মোস্তাফিজ, চ্যানেল আইয়ের শ্যামল ভৌমিক, ইত্তেফাকের ফজলে ইলাহী স্বপনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিরা।

সভাপতির বক্তব্যে সফি খান বলেন, দীর্ঘ ৫৯ বছর ধরে কুড়িগ্রাম প্রেসক্লাব এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও সমস্যার কথা সাহসিকতার সঙ্গে তুলে ধরছে। জেলার বিভিন্ন সংকট ও অর্জনে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে নদীভাঙন প্রতিরোধ, দারিদ্র্য বিমোচন ও এলাকার উন্নয়নে কুড়িগ্রাম প্রেসক্লাব আরও কার্যকর ভূমিকা রাখবে। জেলার সার্বিক অগ্রগতিতে দলমত-নির্বিশেষে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপন করা হয়।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর